নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ান যে সামরিক গোয়েন্দা ইউনিট যুক্তরাষ্ট্রের সৈন্যদের হত্যার জন্য তালেবান সংশ্লিষ্ট যোদ্ধাদের গোপনে অর্থ দিয়েছে, সে ইউনিটটি পশ্চিমা দেশে বিশেষ করে ইউরোপে বিশৃঙ্খলা সৃষ্টি এবং গোপন হত্যা মিশন পরিচালনায় যুক্ত। ২০১৮ সালের মার্চে এ ইউনিটের সাবেক একজন কর্মকর্তা সার্গেই স্ত্রিপাল এবং তার কন্যাকে বৃটেনে নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যার অভিযোগ রয়েছে। এ ইউনিটির নাম প্রতিবেদনে জি আর ইউ হিসেবে উল্লেখ করা হয়েছে
দীর্ঘ সময় মালাক্কা ছিল ইসলামী শিক্ষার অন্যতম কেন্দ্র। ১৫১১ সালে পর্তুগীজদের আগমনের ফলে বিলুপ্ত হয় প্রাচীন মালাক্কা বা মালয় রাজবংশ। মালাক্কা সুলতানাত বা মালাক্কা রাজবংশের নাম অনুসারে নাম রাখা হয়েছে মালাক্কা প্রণালীর নাম। মালাক্কা চ্যানেলের তীরে অবস্থিত ছিল প্রাচীন মালাক্কা রাজবংশ
অ্যাপাচি ও এলিগেটর হেলিকপ্টার গানশিপ ব্যবহারের ক্ষেত্রে কোনটি যুদ্ধ ক্ষেত্রে শ্রেষ্ঠ তা নিয়ে সামরিক অঙ্গনে নানা ধরনের বির্তক আছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের অনেক দেশের কাছে রয়েছে অ্যাপাচি হেলিকপ্টার। সে কারনে এ হেলিকপ্টার সাধারন মানুষের কাছে বেশি পরিচিত
সৌদি আরব অনেক দিন ধরে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ। অনেকেরই প্রশ্ন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন আরব দেশ এত অস্ত্র কিনছে কেন। কার বিরুদ্ধে তারা ব্যবহার করবে এ অস্ত্র। কে তাদের শত্রু। এর একটিই উত্তর। মুসলিম দেশ হয়ে আরেকটি মুসলিম দেশ ইরানের মোকাবেলায় তারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে গড়ে তুলছে অস্ত্র মজুদের এ পাহাড়। ইরানভীতি মোকাবেলা ছাড়া তাদের এসব অস্ত্রের আর তেমন কোনো কার্যকারিতা নেই
লকডাউনের কারনে ভারতের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পে বিদেশী মালামালের যোগান বন্ধ হয়ে গেছে। করোনার কারণে আরো প্রায় এক বছর বিদেশী মালামালের এ যোগান বন্ধ থাকতে পারে। ফলে আরো বেশি ক্ষতির মুখে পড়বে ভারতের প্রতিরক্ষা কোম্পানিগুলো। ভারতের তৈরি প্রতিটি অস্ত্রের ১০ থেকে ২০ ভাগ মালামাল আসে বিদেশ থেকে