ভারত যেখানে নিজেই রাইফেল আমদানি করে সেখানে সে নিজেদের উদ্ভাবিত ইনসাস রাইফেল বিক্রি করেছিল নেপালের কাছে। ২০০৫ সালে এ রাইফেল নিয়ে নেপালের সাথে দ্বন্দ্ব দেখা দেয় ভারতের। নেপাল অভিযোগ করে মাওবাদীদের সাথে সংঘাতের সময় ভারতের ইনসাস এসল্ট রাইফেল ঠিকমতো কাজ করে না। ফলে রয়াল নেপাল সেনারা ব্যাপক হতাহতের সম্মুখীন হয়। নেপালের অভিযোগে ভারত আমলে না নিয়ে উল্টো চরম উষ্মা প্রকাশ করে। ভারত পাল্টা অভিযোগ করে নেপাল আর্মি এটা ঠিকমতো ব্যবহার এবং রক্ষাণাবেক্ষণ করতে পারে না
লিবিয়ার গৃহযুদ্ধ ক্রমে জটিল আকার ধারণ করছে। লিবিয়ায় তুরস্ককে কোনঠাসা করতে রাশিয়া, ফ্রান্স, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত নানা ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় লিবিয়ায় তুরস্কের অবস্থান ধরে রাখতে হলে উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন ছাড়া বিকল্প পথ নেই। কিন্তু রাশিয়ার তৈরি এস-৪০০ মিসাইল লিবিয়ায় মোতায়েন নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা নিয়ে চলছে নানা ধরনের বিতর্ক আর জটিল হিসাব নিকাশ
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আজ যে আধিপত্য আর প্রভাব তার অন্যতম সঙ্গী যুক্তরাষ্ট্রের শক্তিশালী এসব বিমানবাহী রণতরী। ৯০টি যুদ্ধ বিমান ধারণ করতে পারে জেরাল্ড ফোর্ড রণতরী। এসব বিমানের মধ্যে রয়েছে এফ-৩৫ জয়েন্ট স্ট্রাইক ফাইটার, এফএ-১৮ই এফ সুপার হরনেট, ই-২ ডি এডভান্সড হকি, ইএ-১৮ জি গ্রলার ইলেকট্রনিক এটাক এয়ারক্রাফট, এমএইচ-৬০ আর এস হেলিকপ্টার । এছাড়া রয়েছে ড্রোন, বিমান এবং কমব্যাট ভেহিক্যাল
চীন যুক্তরাষ্ট্র উভয় দেশ প্রযুক্তিগত প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে এবং উভয় দেশের এ সক্ষমতার অনেক কিছ‚ গোপন রয়েছে । যুক্তরাষ্ট্র নেভি চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রযুক্তির মাধ্যমে মাল্টি লেয়ার্ড ডিফেন্স সিস্টেম তৈরিতে। যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে লেজার উইপন এবং জ্যামিং সিস্টেম । জ্যামিং সিস্টেমের মাধ্যমে তীব্র গতিতে ছুটে আসা মিসাইল যেমন থামিয়ে দেয়া সম্ভব তেমনি তার গতিপথ এবং নিশানাও পরিবর্তন করে দেয়া সম্ভব
ইরানের ঘটনা বিষয়ে ইসরাইলে বিরুদ্ধে অভিযোগের জবাবে ইসরাইলী কর্মকর্তারা অস্পস্ট কথাবার্তা বলছে। প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানটজ বলেন, সবাই সব সময় সবকিছুতে আমাদের সন্দেহ করে। কিন্তু আমি মনে করি এটা ঠিক নয়