পশ্চিম এশিয়ায় মার্কিন নজরদারি বাড়ানোর লক্ষ্যে বাহরাইনে অবস্থান করছে পঞ্চম নৌবহর। এর হেড কোয়ার্টার বাহরাইনের রাজধানী মানামায়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন নৌ-আধিপত্য বজায় রাখছে প্রশান্ত মহাসাগরীয় নৌবহর বা সপ্তম নৌবহর। বাহরাইনে ১৯৭১ সালে নৌঘাঁটি স্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি এই নৌঘাঁটির আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হয়েছে।
হাইপারসনিক বা শব্দের গতির চাইতে পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন অস্ত্র উৎপাদনে বিশ্বে এ মুহূর্তে সবচাইতে অগ্রসর দেশ কোনটি? এ প্রশ্নের একটাই জবাব : রাশিয়া। তারা ইতিমধ্যে তাদের হাইপারসনিক গ্লিডার ''আভাগার্দ'' মোতায়েনও করে ফেলেছে।
এশিয়ার দেশ চীন বিশ্বে দ্বিতীয় অস্ত্র প্রস্তুতকারক দেশে পরিণত হয়েছে। স্টকহোম ইন্টারন্যশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের বড় ১০টি সমরাস্ত্র প্রস্ততকারী প্রতিষ্ঠানের তিনটিই বর্তমানে চীনের। বিশ্বে শীর্ষ অস্ত্র প্রস্তুতকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরই চীনের অবস্থান। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়ার নাম।
মানুষ বিজ্ঞান- প্রযুক্তিতে যত উন্নত হচ্ছে, যত বেশি 'সভ্য' বলে দাবি করছে নিজেকে, ততোই তারা হয়ে উঠছে আরো বেশি উগ্র, কলহপরায়ণ ও কর্তৃত্ববাদী। এরই সর্বশেষ উদাহরণ হচ্ছে এফ-৩৫ নামের একটি জঙ্গি বিমান।
পাঁচ বছরে ছয়টি সাবমেরিন যুক্ত হতে যাচ্ছে তুরস্ক নৌবাহিনীতে। ২০২২ থেকে ২০২৭ সালে প্রতি বছর একটি করে এ নতুন সাবমেরিণ পাবে তুরস্কের নৌবাহিনী। আর এর প্রতিটি সাবমেরিন তুরস্কের নিজেদের তৈরি। অপর দিকে তুরস্কের তৈরি এ যাবতকালের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ বা বিমানবাহী রণতরী এ বছরের শেষ দিকে যুক্ত হতে যাচ্ছে তুরস্ক নৌবাহিনীতে।