হাইপারসনিক মিসাইল যুক্ত রাশিয়ার এসইউ-৫৭

  • ১০ মার্চ ২০২০ ১২:৪৩

এখন পর্যন্ত আকাশে আধিপত্য বিস্তারে শ্রেষ্ঠ রুদ্ধ বিমান বিবেচনা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার এফ-২২ র‌্যাপটর। তবে খুব শীঘ্রই মার্কিন এ আধিপত্য খর্ব হতে যাচ্ছে রাশিয়ার এসইউ-৫৭ সুপারসনিক বিমানের কাছে। কারন এসইউ-৫৭ বিমানের সাথে যুক্ত হতে যাচ্ছে পারমানবিক বোমা বহনে সক্ষম হাইপারসনিক মিসাইল।


যে কারনে নতুন সমরাস্ত্রে পবিত্র পানি ছিটাতে রাজি নয় রাশিয়ান অর্থডক্স চার্চ

  • ০৯ মার্চ ২০২০ ১৩:০৯

রাশিয়ার নিয়ম হলো নতুন কোনো সমরাস্ত্র তৈরি করা হলে তাতে চার্চের পাদরিদের পবিত্র পানির ছিটা নেয়া হয়। কালাশনিকভ থেকে শুরু করে নতুন মিসাইল, যুদ্ধ বিমান, রণতরি, নভোযান, সামমেরিন, পারমানবিক বোমা সব কিছুতে পাদরিদের আশীর্বাদ এবং পবিত্র পানির ছিটানো নেয়া হয়। রাশিয়ার সেনা কর্মকর্তারা বিশ্বাস করে এসব সমরাস্ত্র ঐশ্বরিকভাবে সুরক্ষা পাবে যুদ্ধ ক্ষেত্রসহ সব ক্ষেত্রে। বর্তমানে পবিত্র পানির ছিটা নেয়ার সংস্কৃতি ব্যাপক আকারে বেড়েছে। নতুন গাড়ি থেকে শুরু করে সশস্ত্র বাহিনীতে নতুন সৈন্য যোগদানের সময়ও তাদের শরীরে পবিত্র পানি ছিটানো হয়।


যুদ্ধ ক্ষেত্রে ভবিষ্যতের হেলিকপ্টার

  • ০৮ মার্চ ২০২০ ১৩:৫৬

ভবিষ্যত যুদ্ধক্ষেত্রে বিপ্লব ঘটাতে যাচ্ছে নতুন নতুন প্রযুক্তি আর প্রযুক্তি নির্ভর বিভিন্ন সমরাস্ত্রের মাধ্যমে। এ ধরনের সমরাস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধ ক্ষেত্রে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের ব্যাপক ব্যবহার। এছাড়া হাইপারসনিক, মেশিন লার্নিং, ন্যানোটেকনোলজি এবং রোবোটিক্স সমরাস্ত্র। বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী এবং সমরাস্ত্র শিল্প প্রতিষ্টানগুলো যখন এসব প্রযুক্তির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগ নিয়েছে বিভিন্ন সমরাস্ত্রকে কিভাবে এসব প্রযুক্তি নির্ভর করা যায়।


১০০ বছর ধরে আকাশে উড়বে যে যুদ্ধ বিমান

  • ০৭ মার্চ ২০২০ ১৩:১৫

১৯৫৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি বিমান একটানা আকাশে উড়ে গোটা বিশ্ব পরিভ্রমন করে। ২৪ হাজার ৩২৫ মাইল পথ অতিক্রম করতে সময় লাগে ৪৫ ঘন্টা ১৯ মিনিট। ১৬ জানুয়ারি দুপুর একটায় ক্যালিফোর্নিয়া ক্যাসল বিমান ঘাটি থেকে আকাশে ওড়ে এ বিমান। বিশ্ব পরিভ্রমন শেষে ১৮ জানুয়ারি সকাল ১০টা ১৯ মিনিটে প্রথম বিমানটি অবতরণ করে ক্যালিফোর্নিয়ার মার্চ এয়ার ফোর্স ঘাটিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের এ মিশনের উদ্দেশ্য ছিল রাশিয়াসহ গোটা পৃথিবীকে এ বার্তা প্রদান করা যে, পৃথিবীর যেকোনো স্থানে হাইড্রোজেন বোমা হামলার ক্ষমতা রয়েছে তাদের। তাই এ মিশনের নাম ‘অপারেশন পাওয়ার ফ্লাইট।’


অস্ত্র আমদানি থেকে রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে ইন্দোনেশিয়া

  • ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৯

অস্ত্র আমদানিকারক দেশ হতে দ্রুত অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার লক্ষ্য ২০২৯ সালের মধ্যে অস্ত্র আমাদনি বন্ধ করা এবং তাদের সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ নিজস্ব অস্ত্রে সজ্জিত করা । ইতোমধ্যে তাদের সশস্ত্র বাহিনীর অনেক অস্ত্র নিজেদের তৈরি ।