অনেক বিশ্লেষক মনে করেন তুরস্কের নেতৃত্বে মুসলিম বিশ্বে নতুন একটি জোট গঠনের চেষ্টা চলছে। ২০১৯ সালের ডিসেম্বরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে তুরস্ক, ইরান, মালয়েশিয়া ও কাতারের উদ্যেগে অনুষ্টিত হয়েছিলো এক সম্মেলন। এই ফোরামের মাধ্যমে কাশ্মীর ইস্যু সামনে আনতে পারে পাকিস্তান। তুরস্ক ও কাতারের প্রচেষ্টায় মুসলিম বিশ্বের আরো অনেক দেশ তাতে যোগ দিতে পারে। এর ফলে সৌদি আরব আরো কোনঠাসা হয়ে পড়তে পারে
এটি হচ্ছে সেই এলাকা, যেখানে রাশিয়া দীর্ঘকাল কর্তৃত্ব করেছে আর চীন এখন প্রবেশের পথ তৈরি করছে। আর এখানেই তুরস্ক তার জাতিভাইদের সামনে নিজেদের তুলে ধরছে ওদের বিকল্প হিসেবে। তুরস্ক এখন বিশ্বের ১৭তম বৃহৎ অর্থনীতি। সেদেশের আত্মবিশ্বাসে ভরপুর প্রেসিডেন্ট এরদোয়ান ও তাঁর এ কে পার্টি আমেরিকা বা রাশিয়া কাউকেই ভয় না-পেয়ে মধ্যপ্রাচ্যে পাওয়ার গেম খেলে চলেছে আর খুব নীরবে বানিয়ে চলেছে মধ্য এশিয়ায় প্রবেশের পথ
ইলহান ওমর হলেন যুক্তরাষ্ট্রের প্রগতিশীল চার নারী কংগ্রেস সদস্যের একজন যাদেরকে বলা হয়ে স্কোয়াড। এই স্কয়াডের বাকি তিন সসদ্য হলেন কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেজ, ফিলিস্তিনি বংশোদ্ভুত রাশিদা তালিব এবং আয়ানা প্রেসলি। কংগ্রেসের পরবর্তী মেয়াদের তাদের প্রত্যেকের জয় নিশ্চিত হয়ে গেছে
করোনা অতিমারী দু'টি মাত্রাকেই সামনে এনে দিয়েছে। করোনার কারণে ঘরবন্দী মানুষ বেশি করে খবর জানতে চাইছে। এটা নিউজ ইন্ডাস্ট্রির জন্য উৎসাহব্যঞ্জক একটা খবর হতে পারতো। কিন্তু হচ্ছে না। কারণ, পাঠকের এ আগ্রহ ইন্ডাস্ট্রিকে কোনো আর্থিক সুবিধা দিতে পারছে না
ওয়াশিংটনে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র মন্ত্রী চীন বিষয়ে যে বক্তব্য দিলেন তাতে চীন বিষয়ে অস্ট্রেলিয়ার নীতির বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট বার্তা রয়েছে। আর এটি হলে ভবিষ্যতে ইন্দো-প্যাসেফিক অঞ্চলে চীনর-যুক্তরাষ্ট্র- ভারত লড়াইয়েও কিছুটা হলে নতুন সমীকরণ দেখা যেতে পারে