গত আগস্টে পরিচালিত এক জরিপে প্রেসিডেন্ট দুতার্তের জনপ্রিয়তা নাটকীয়ভাবে ৬৪ ভাগে নেমে আসে। কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাগুলো নেয়ার পর পরিস্থিতি আবার পাল্টে যায়। অবশ্য ভয়ভীতিও জরিপের ফলাফলে প্রভাব ফেলেছে - একথা অস্বীকার করার কোনো উপায় নেই। জরিপে অংশগ্রহণকারীদের বড় অংশই শহুরে দরিদ্র। প্রেসিডেন্ট দুতার্তের মাদকবিরোধী অভিযানকালে এ শ্রেণীর মানুষই প্রধানত বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়। তারা এখন কোন সাহসে প্রেসিডেন্টের বিরুদ্ধে মুখ খুলবে
মোটের ওপর, কিরগিজস্তানে আরেকটি রঙিন বিপ্লব ব্যর্থ হওয়াটা মধ্য এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় আঘাত হয়েই এসেছে। ক্রেমলিন যেমন সহজে কিরগিজ রঙিন বিপ্লবকে বেপথু করে দিল, তা এ অঞ্চলের জন্য একটি বিরাট বার্তা
সাম্প্রতিক সময়ে পাকিস্তান অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে চীনের সাথে। চীন প্রচুর বিনিয়োগ করছে পাকিস্তানে। গড়ে তুলেছে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর, যার অর্থায়ন পুরোটাই চীনের। যুক্তরাষ্ট্রের দূরে ঠেলে দেয়ার নীতির কারণে পাকিস্তান যে চীনের দিকে ঝুঁকেছে সেটি বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। তাই যুক্তরাষ্ট্রের ভারত-পাকিস্তান নীতির সাথে এখন ওতোপ্রোতোভাবেই জড়িয়ে গেছে চীন। নির্বাচিত হলে চীনের সাথে বাইডেনের সম্পর্ক কেমন হবে সেটিও গুরুত্বপূর্ণ এই ইস্যুতে
পরমাণু ইস্যু নিয়ে রাশিয়ার সাথেও ঘনিষ্ঠভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। এ ব্যাপারে ইরানের অবস্থান নিয়ে রাশিয়াও সচেতন বলেই মনে হচ্ছে। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সরকারের একটি হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে রাশিয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা? কিন্তু রাশিয়া এই হুমকি উড়িয়ে দিয়ে বলছে আমরা সামরিক-প্রযুক্তিসহ সব ক্ষেত্রে ইরানের সাথে একযোগে কাজ করছি, করবো
নিরপেক্ষ জরিপে এখনো ইলহাম আজারবাইজানের সবচেয়ে জনপ্রিয় নেতা। পিতা হায়দার আলিয়েভের গড়া দল নিউ আজারবাইজান পার্টির চেয়ারম্যানও তিনি। ব্যক্তিগত জীবনে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ইলহাম ১৯৬১ সালে বাকুতে জন্ম নেন। তখন আজারবাইজান ছিলো সোভিয়েত ইউনিয়নের অংশ। দেশে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়া শেষ করে উচ্চশিক্ষার নিতে যান মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেসন্স-এ। স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নিয়ে এই প্রতিষ্ঠানেই শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু তার