তুরস্ক থেকে কি ন্যাটোর সামরিক ঘাটি সরানো হচ্ছে

  • ২০ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৫

বিশেষজ্ঞদের মতে ন্যাটো সদস্যদের প্রতি যুক্তরাষ্ট্র ভারসাম্য রক্ষা নীতি পরিত্যাগ করে গ্রিস এবং গ্রিক সাইপ্রাসের পক্ষ নিয়েছে। যা তুরস্কের বিরুদ্ধে যায়। এতে এ অঞ্চলে সমস্যা সমাধানের পরিবর্তে বরং উত্তেজনা বৃদ্ধি পাবে। তুরস্কের উত্থান রোধে গ্রিস এবং গ্রিক সাইপ্রিয়টের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র । যার লক্স্য তুরস্কের বিরুদ্ধে গ্রীস এবং গ্রিক সাইপ্রিয়টকে শক্তিশালী করা। গ্রীসের মিলিটারি শক্তিশালী করা এ কৌশলের একটি অংশ। একই সাথে তারা নিজেরাও এ অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়াতে পারে


চীন ও ইরানকে নিয়ে আমেরিকার নিস্ফল ক্রোধ

  • ১৭ সেপ্টেম্বর ২০২০ ১৫:০৩

কেউ-কেউ অভিযোগ করে, সরাসরি না-হলেও পরোক্ষভাবে ইরানের তেল কিনছে চীন। কখনো তারা 'মালয়েশিয়ার তেল' লেবেল লাগিয়ে ইরানী তেল কিনছে, কখনো বা মাঝ-সমুদ্রে ইরানী অয়েল ট্যাংকার থেকে চীনা ট্যাংকারে তেল ভরা হচ্ছে। এভাবে চীন তার মোট চাহিদার দুই ভাগ তেল পাচ্ছে ইরানের কাছ থেকে। ইরানের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য চীনের কাছে এই একটি সুযোগই যথেষ্ট, কিন্তু অর্থনৈতিক সঙ্কট কাটাতে ইরানের কাছে এটা যথেষ্ট নয়


যুক্তরাষ্ট্রকে পতনের দিকে নিয়ে যাচ্ছেন ট্রাম্প-বাইডেন

  • ১৫ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪২

প্রেসিডেন্ট বুশের ইরাক অভিযানের সময় জো বাইডেন ছিলেন ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান। বুশ আর তার সহযোগী ব্লেয়ারের ইরাক অভিযানের পক্ষে যুক্তি ছিল, সাদ্দাম হোসেন ব্যাপক বিধ্বংসী মারানাস্ত্রের মজুদ গড়ে তুলেছে। এসময় জো বাইডেন এ অভিযানের পক্ষে তার এক লাইভ বক্তব্যে বলেন, সাদ্দাম হোসেন পারমানবিক বোমা বানাতে যাচ্ছে। সাদ্দামবিহীন পৃথিবী হবে একটি ভালো পৃথিবী


এরদোয়ানকে কোনঠাসা করতে পারছেন কি ম্যাক্রো? চীন-ভারত কি সীমিত যুদ্ধের দিকে যাচ্ছে

  • ১৪ সেপ্টেম্বর ২০২০ ১৪:৪১

লাদাখ সীমান্তে ভারত ও চীনের সৈন্যরা মুখোমুখি অবস্থান করছে। কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চললেও উত্তেজনা কমছে না। বরং পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। উভয় দেশের পক্ষ থেকে টহলরত সৈন্যদের ওপর গুলি চালানোর অভিযোগ করা হয়েছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে ভারতকে দায়ী করেছেন। চীনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে সীমান্তে সৈন্য সংখ্যা বাড়ানো হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস মোকাবিলায় মোদি সরকার ব্যর্থতা ও ভারতের অর্থনীতিতে যে বিপর্যয় দেখা দিয়েছে তা আড়াল করতে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে


যে দ্বীপ নিয়ে তুরস্ক ও গ্রিসের যুদ্ধপ্রস্তুতি

  • ১২ সেপ্টেম্বর ২০২০ ১৪:৪৮

তুরস্কের কাস জেলার সাথে এ দ্বীপের রয়েছে গভীর বন্ধুত্ব ও বাণিজ্যিক সম্পর্ক। এ কারণে দ্বীপটিকে কাস জেলার ''সিস্টার সিটি''ও বলা হয়ে থাকে। দ্বীপের বেশিরভাগ বাসিন্দা তুর্কি ভাষায় কথা বলে। বাজারসদাই করার জন্য, এমনকি সাপ্তাহিক ছুটি কাটাতেও দ্বীপবাসী যখন খুশি চলে আসে তুরস্কের কাস জেলায়। প্রতিদিন চলে এই আসা-যাওয়া