কিরিক্কাল নগরীর প্রতিরক্ষা শিল্পের ইতিহাস শুরু একটি কার্টিজ তৈরির কারখানা দিয়ে। একই সাথে ওটা ছিল কিরিক্কাল প্রদেশের প্রথম শিল্প প্রতিষ্ঠানও। কারখানাটি কিছুকাল মিলিটারি রেডিফ ওয়্যারহাউস হিসেবে ব্যবহৃত হয়। পরে এটিকে কার্টিজ তৈরির কারখানায় রুপান্তরিত করা হয়। ১৯২১ সাল থেকে ১৯২৫ সাল পর্যন্ত তুরস্কের স্বাধীনতাযুদ্ধ চলাকালে এটিকে আবার কাজে লাগানো হয়
আফ্রিকা মহাদেশের প্রতি তিনটি দেশের একটিতে রয়েছে তেল ও গ্যাসের ভান্ডার। রয়েছে হীরা, সোনা, নিকেল, প্ল্যাটিনাম, ক্রোমিয়াম, ইউরেনিয়াম, কোল্টন প্রভৃতি মূল্যবান প্রাকৃতিক সম্পদের খনি। আফ্রিকায় আবিষ্কৃত নতুন নতুন সম্পদ ও এর মজুদ দৃষ্টি কেড়েছে বিশ্বের। কারণ, বিশ্বে এসব সম্পদের পরিমাণ খুবই অল্প। এর ফল হয়েছে এই যে, আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্রিয় দেশগুলো এখন আফ্রিকা মহাদেশে তাদের প্রভাব বাড়াতে তৎপর হয়ে উঠেছে। এ তৎপরতা আফ্রিকা মহাদেশকে দাঁড় করিয়ে দিয়েছে নতুন এক বাস্তবতার সামনে
মানচিত্রে এই পবিত্র ভূমিতে ভেসে উঠে একটি সোনালি গম্বুজ। সোনালি গম্বুজের এই মসজিদটিকে অনেকেই আল আকসা ভেবে ভুল করেন। আবার অনেকের ধারণা মসজিদুল আকসাই হলো বাইতুল মুকাদ্দাস। মূলত বাইতুল মোকাদ্দাস বলা হয় পুরো কম্পাউন্ডটিকে। এর মধ্যে সোনালী গম্বুজের ওই মসজিদটির আলাদা গুরুত্ব রয়েছে
পশ্চিমা দুনিয়া এখন চীনকে চিত্রিত করছে নতুন প্রকাশ্য শত্রূ হিসেবে, যেমনটি ২০ বছর আগে দেখাতো ইসলামকে। একই লোকেরা এ কাজ করে চলেছে - একই পত্রপত্রিকা, একই কলামিস্ট গোষ্ঠী, একই থিঙ্ক ট্যাঙ্কবহর, একই রাজনৈতিক দল ও গোয়েন্দা সংস্থাসমূহ। ব্যতিক্রম শুধু একটাই। তা হলো, হান্টিংটন-নির্দেশিত র্যাডিক্যাল ইসলাম তথা মুসলিমদের পরিবর্তে এবার তারা নজর ফেলেছে দূর প্রাচ্যের প্রতি
করোনা ভাইরাসের মোকাবিলায় সরকার ও বেসামরিক বিমান পরিবহণ শিল্প সমন্বয় সাধন করে উপযুক্ত ব্যবস্থা না নিলে মে মাসের মধ্যে বিশ্বের অধিকাংশ বিমান সংস্থা দেউলিয়া হয়ে যাবে বলে জানিয়েছে বৈশ্বিক বিমান চলাচল পরামর্শক প্রতিষ্ঠান কাপা। বেসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে বিশ্বের এই উপদেষ্টা সংস্থাটির মতে, করোনাভাইরাস সংক্রমণ বিমান সংস্থাগুলির কোমর ভেঙে দিয়েছে। কাপা জানিয়েছে, ‘করোনা ভাইরাসের প্রভাবে একাধিক দেশের সরকার ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করায় সম্ভবত বহু বিমান সংস্থা ইতিমধ্যেই কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছে গেছে অথবা ঋণ নেওয়ার মাত্রা ছাড়িয়ে গেছে।