জন-অসন্তোষ এড়াতে কোনো কোনো সরকার মৃতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছেন বলে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে। বিশ্বে করোনায় যত লোকের মৃত্যুর কথা বলা হচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়ে প্রায় ৭০ হাজার বেশি। নিউইয়র্ক টাইমস ও রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে আজ তুলে ধরব সেই অবিশ্বাস্য ও হৃদয়বিদারক কাহিনী
রতিটি জামায়াতশেষে অন্যান্য বারের মতো হাসিমুখে মোসাফাহ বা হাত মেলানো নেই, কোলাকুলি নেই। কেবল নির্ধারিত দূরত্ব থেকে বিষণ্ণ মৃদু হাসি বিনিময়, তারপর মুসল্লীরা অনেকটা মাথা নিচু করে যে যার বাড়ির পথ ধরলেন। প্রতিবার প্রায়-প্রত্যেক মুসল্লীর সঙ্গে থাকে শিশু-কিশোরের দল। এবার তারা একেবারে উধাও! প্রতিবার মুসল্লিরা ঈদের নামাজ শেষে কাছাকাছি কোনো আত্মীয়-বন্ধুর বাড়ি থাকলে সেখান হয়ে তারপর নিজ বাড়িতে যেতেন। এবার ব্যতিক্রম। এবার সবাই সোজা বাড়ির পথ ধরবেন
মানবতাবাদী ও ক্যারশমাটিক রাজনীতিক হিসাবে আর্ন্তজাতিক পর্যায়ে নিজের জায়গা করে নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিভিন্ন আর্ন্তজাতিক ইস্যুতে ৪৯ বছর বয়সী এই রাজনীতিক কথা বলছেন অনেকটা স্রোতের বিপরীতে। জলবায়ু পরিবর্তন , শরণার্থী সমস্যা থেকে ইসলামোফোবিয়ার মতো বিষয়ে তার অবস্থান অত্যন্ত স্পষ্ট।
করোনার প্রকোপ থামিয়ে দিয়েছে মানুষের কোলাহল। ঈদকে ঘিরে মুসলিম বিশ্বে খুশির যে ঢেউ তৈরি হয়, এবার সেখানেও দেখা দিয়েছে ভাটা। এমনকি বন্ধ রয়েছে মুসলমানদের সর্বোচ্চ পবিত্র স্থান পবিত্র কাবা। সংক্রমণের শুরুর দিকেই সৌদি সরকার কাবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে রমজানেও বন্ধ রাখা হয়। সম্প্রতি দেশটির সরকার জানিয়েছে ঈদের দিনেও খোলা হবে না কাবা। বরং ঈদ-আনন্দের তিনদিনসহ মোট পাঁচদিনের কারফিউ ঘোষণা করেছে সৌদি সরকার
আমাদের পররাষ্ট্র নীতি নির্ধারিত হওয়া উচিত আমাদের বৃহত্তর জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে। আজ সমস্ত বিশ্ব জনমত চীনবিরোধী হয়ে উঠেছে। আর আছে তার সঙ্গত কারণ। ভারত-চীন সম্পর্ক ভালো যাচ্ছে না। অরুণাচলে ভারত-চীন সংঘাত শুরু হতে পারে। ভারত তখন চাইতে পারে বাংলাদেশের মধ্য দিয়ে অরুণাচলে সৈন্য নিয়ে যেতে। সেটাও হতে দেওয়া উচিত হবে না, বাংলাদেশের আপন স্বার্থের কথা বিবেচনা করে