আমেরিকানরা এখন ভিয়েতনাম, এলসালভাদর, পাকিস্তানী উপজাতি এলাকা অথবা বাগদাদের সদর সিটির পরিস্থিতির মুখোমুখিা। ইরাকি গেরিলার এখন ফিরে এসেছে ওয়াশিংটনে। মার্ক এসপার সহিংস বিক্ষোভ এলাকাকে ঘোষণা করেছেন যুদ্ধক্ষেত্র হিসেবে। যে আমেরিকান সেনা ব্যবহার করা হয়েছে ইরাক আফগানিস্তানে তাদের এখন মোতায়েন করা হবে দেশের মানুষের বিরুদ্ধে
মহিউদ্দীন পার্লামেন্ট মেম্বারদের আস্থা ভোটে জেতার সম্ভাবনা নেই বললেই চলে। এ কারণ পার্লামেন্টে ভোটাভুটির আয়োজন করার সাহস দেখাতে পারেননি মুহিউদ্দীন। মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে যে ধারার রাজনীতি চলে আসছে তাতে ধীরে ধীরে বহু এমপিকে কিনে তারপরই হয়তো আস্থা ভোটের ব্যবস্থা করবেন মুহিউদ্দীন। অপরদিকে দলীয় ফোরামে মুহিউদ্দীনের প্রতিদ্ব›দ্বী হচ্ছেন মাহাথিরের ছেলে মুখরিজ মাহাথির। এজন্য তাকেও দল থেকে বহিস্কার করা হয়েছে
কালো যুবকদের একটি বড় অংশ বেকার। ব্যক্তিস্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত। পদে পদে বৈষম্যের শিকার। কালোরা কোথাও পড়তে গেলে বাঁকা চোখে তাকানো হয়। সাদা সহপাঠিরা ভালো চোখে দেখে না। রোগ হলে হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পায় না। অভিযোগ রয়েছে আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত সাদাদের চাইতে কালোদের মৃত্যুর হার বেশি। একটি গবেষণা জানিয়েছে হাসপাতালগুলোতে কালো রঙের করোনায় আক্রান্ত রোগিদের চিকিৎসায় অবহেলা করা হয়
কয়েক বছর ধরে ইসরাইলের সাথে চীনের বহুমাত্রিক সর্ম্পক গড়ে উঠছে। ইসরাইল ভূমধ্যসাগরে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে চীনা একটি কোম্পানিকে। এই বন্দরে রয়েছে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ নৌ বহর। ট্রাম্প প্রশাসন বারবার ইসরাইলকে মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করলেও তা আমলে নেয়নি ইসরাইল
সাংবাদিকতার নেশা একবার যাকে ধরেছে, তা ছাড়িয়ে নেওয়া কঠিন। রিডলিও ছাড়াতে পারতেন না। চেষ্টাই করেননি। আসলে এমন রোমাঞ্চকর জীবন তিনি উপভোগ করেন। সাংবাদিকতা জীবন শুরু করার আগে তিনি স্থানীয় প্রতিরক্ষা বিভাগে কাজ করেছেন কিছুদিন। সেই জীবনটাও ছিলো রোমাঞ্চকর। মূলত ছোটবেলা থেকেই রোমাঞ্চের সঙ্গেই ছিলেন এই নারী